• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীতে শান্তি মিছিল করেছে জাতীয় পার্টি

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৯:৫৯
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৯:৫৯

966524 6

সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীতে শান্তি মিছিল করেছে জাতীয় পার্টি

সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীতে শান্তি মিছিল করেছে জাতীয় পার্টি (জাপা)।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে দলটির পার্টি কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে মিছিলটি রাজধানীর শ্যামপুরের দোলাইরপাড় থেকে শুরু হয়ে পোস্তগোলা গিয়ে শেষ হয়। মিছিলে শ্যামপুর-কদমতলী থানার জাপা ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলের আগে জুরাইনে সংক্ষিপ্ত পথসভায় ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বলেন, সেনানায়ক সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি সবসময় অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস রাজনীতির বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল আছে ভবিষ্যতেও থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় ইসলামি মূল্যবোধ ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে রওশন এরশাদের অনুপ্রেরণায় জাতীয় পার্টির সুযোগ্য চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সারাদেশে গণজাগরণ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, শ্যামপুর-কদমতলীর মাটিতে রাষ্ট্রবিরোধী কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। স্বাধীনতাবিরোধী দেশের উন্নয়ন, অগ্রগতি, প্রগতি বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির যেকোনো আস্ফালন রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে জাতীয় পার্টি।

সভার আরও বক্তব্য দেন— জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ, ৫২নম্বর ওর্য়াড জাতীয় পার্টি সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com