• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৭:৩৭
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৭:৩৭

96587459 1

সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বাগেরহাটের ছাত্রী নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী-সন্তানের করুণ মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সাদ্দাম হয়তো ছাত্রলীগ করতো। কিন্তু ছাত্রদলেও তো এমন কর্মী ছিল ১৫ বছর। যেই নেতা-কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাতে গিয়ে কর্মীর স্ত্রী-সন্তানকে বিষ খেয়ে মরতে হয়; আপনারা কি সেইরকম নেতা চান? ’

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে গণসংযোগ পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘সাদ্দাম কারাগারে। তাকে একদিনের জন্যও বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তাকে প্যারোলে বের করা হয়নি। তার স্ত্রী এবং সন্তানের মরদেহ কারাগারে নেওয়ার পর সে মাত্র পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছেন। যাদের পেছনে সাদ্দামের মতো কর্মীরা গত ১৫ বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে; তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয়নি।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর বিএনপির বড় বড় কুতুবের মোবাইলফোন বন্ধ; নাম্বার বিদেশি, কর্মীরা সেই নাম্বার জানে না। তখন আপনারা আমাকে পেয়েছেন। নেতা বাছার সময়ও সাবধানে বাছবেন। সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশের কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে।’

জনসভা শেষে রুমিন ফারহানা পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com