• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক ভূমি প্রতিমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ কবির হোসেনের ইন্তেকাল

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ৫:৪২
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ৫:৪২

96663696 8

সাবেক ভূমি প্রতিমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ কবির হোসেনের ইন্তেকাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, চারবারের সাবেক সংসদ সদস্য, সাবেক ভূমি প্রতিমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এ্যাডভোকেট কবির হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়ার নীতি ও আদর্শই ছিল মরহুম এ্যাডভোকেট কবির হোসেনের রাজনৈতিক জীবনের পথচলা। তিনি আদর্শনিষ্ঠ জীবনযাপন করেছেন এবং এজন্য জনগণ তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের প্রতি কবির হোসেনের ছিল অবিচল আস্থা। তিনি ছিলেন একজন জনঘনিষ্ঠ মানবহিতৈষী রাজনীতিবিদ। জনকল্যাণের মহান ব্রত নিয়ে তিনি রাজনীতি করতেন, আর এজন্যই তিনি বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী হয়ে চারবার জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশ-জাতি-জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। এসব দায়িত্বে থাকাকালীন নীতি ও আদর্শ থেকে তিনি কখনো বিচ্যুৎ হননি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলী সম্পন্ন মরহুম কবির হোসেন রাজশাহী অঞ্চলের মানুষের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ।

এ্যাডভোকেট কবির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com