• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১:৩৭
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১:৩৭

3B3E9973 520E 4133 8C77 53931D77EEA5

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। র‍্যারেব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মহাসমাবেশ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশের দিন বেশ কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন ফকিরাপুল এলাকায় এক পুলিশ সদস্য নিহত হন।

সমাবেশের দিনে ভাঙচুর ও সংঘর্ষে প্রাণহানির ঘটনায় এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ বেশ কয়েকজন নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com