• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুষ্ঠু নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের শঙ্কা

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪১
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪১

963332356

সুষ্ঠু নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের শঙ্কা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ শঙ্কার কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে। আমরা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে ভোটারদের অর্থ ও সামগ্রী বিতরণ করছে, যা স্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।’

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘শহিদ ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। এই হামলার পেছনে কারা জড়িত এবং পুলিশকে কারা ইন্ধন দিয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।’

তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com