• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনালী দলের নবগঠিত কমিটিকে বাকৃবি ছাত্রদলের শুভেচ্ছা

প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ৮:২৬
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ৮:২৬

960002 1

সোনালী দলের নবগঠিত কমিটিকে বাকৃবি ছাত্রদলের শুভেচ্ছা

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের নবগঠিত কমিটিতে প্রফেসর ড. হারুন অর রশীদ সভাপতি এবং প্রফেসর ড. আহমেদ খাইরুল হাসান বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টি বিতরণ করা হয়।

বুধবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদে ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, এগ্রিকালচারিস্টস্ এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মো. হেলাল উদ্দীন, বাকৃবি চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ, সাংগঠনিক সম্পাদক হাবিব মো. সাইফুর রহমান খালেদ।

ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টি বিতরণ শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন,”বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল সব সময় আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি মেধা ও মননশীলদের সংগঠন ছাত্রদলের অভিভাবক হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদল সব সময় সোনালী দলের সাথে সমন্বয় করে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে সামনে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ্।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com