• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না শেখ হাসিনা: রিজভী

প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১১:১৪
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১১:১৪

স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না শেখ হাসিনা: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
‘শেখ হাসিনা নাকি পদত্যাগ করেন নাই, তিনি ভারতে অবস্থান করছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারত-বাংলাদেশ স্বামী-স্ত্রীর সম্পর্ক। তবে কি তিনি স্বামীর ঘরে বেড়াতে গেছেন। স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না।’

পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ মরহুম মির্জা আদুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার (২০ অক্টোবর) বিকেলে পাবনার বেড়া উপজেলার কৈটুলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এই স্মরণসভার আয়োজন করে বেড়া উপজেলা ও পৌর বিএনপি।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহ সকল দল সমর্থন জানিয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘আয়না ঘর কোন প্রতিষ্ঠানের ছিল না। দেশের প্রতিটা জেলখানাই ছিলো আয়না ঘর।’

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, মাস্টার, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, শহিদুল ইসলাম লাালু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা প্রমুখ।

সভা শেষে মরহুম মির্জা আব্দুল আউয়ালের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com