• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাজারীবাগে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ৬:১১
আপডেট: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ৬:১১

96600236

হাজারীবাগে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর হাজারীবাগে বিএনপির সমাবেশ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

এদিন রাজধানীর ধানমন্ডিতে বিএনপির সমাবেশ কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের নিষেধাজ্ঞায় তা হাজারীবাগে স্থানান্তর করা হয়। বিকেল ৩টায় হাজারীবাগে সমাবেশ শুরুর সময় নির্ধারণ করা ছিল। সমাবেশ ঘিরে দুপুরের আগে থেকেই বিএনপি নেতাকর্মীরা দলে দলে সেখানে জড়ো হতে থাকেন।

বিএনপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি প্রতিহত করতে দুপুরে স্থানীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের অনুসারীরা লাঠিসোটা নিয়ে হাজারীবাগে টালি অফিস চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে তারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের হামলা প্রতিহত করতে এদিন বিএনপি নেতাকর্মীরাও হাজারীবাগে অবস্থান নেয়। সেখানে সিকদার মেডিকেল কলেজের সামনে বিএনপির সমাবেশ চলাকালে মহিউদ্দিনের অনুসারীরা ধাওয়া করলে বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া দেয়।

এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৩টায় হাজারীবাগে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com