• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসপাতালের পথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৮:২২
আপডেট: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৮:২২

9666988585

হাসপাতালের পথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন।

খালেদা জিয়া সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

এর আগে, ১১ জানুয়ারি এভারকেয়ার হাসপাতালে টানা পাঁচ মাস চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া। পরে ২৯ দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়।

তার আগে, গত বছরের ৯ আগস্ট গুরুতর অসুস্থ হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়া আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com