• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হিংসা-প্রতিহিংসা পরিহারের আহ্বান জিএম কাদেরের

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬ ৩:৫৮
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ৩:৫৮

960008

হিংসা-প্রতিহিংসা পরিহারের আহ্বান জিএম কাদেরের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

গৌতম বুদ্ধের প্রচারিত অহিংসা ও করুণার বাণী কেবল ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তা মানবমুক্তির চিরন্তন দিকনির্দেশনা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (১ মে) পবিত্র বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, বর্তমান বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে বুদ্ধের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। রাজনৈতিক মতপার্থক্য এবং পারস্পরিক অসহিষ্ণুতা সামাজিক সংহতিকে বাধাগ্রস্ত করছে।

সাবেক এই বিরোধীদলীয় নেতা বলেন, ‘ক্রোধ ও প্রতিহিংসা কখনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না; বরং তা সমাজে অশান্তি সৃষ্টি করে। রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক বিদ্বেষ নয়, বরং সংযম ও সমঝোতার চর্চা জরুরি।’

অতীতমুখী বিরোধ কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানের জনদুর্ভোগ লাঘব এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করা এখন সময়ের দাবি। উদারতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারে।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, বৌদ্ধ পূর্ণিমার এই দিনে বিভেদ ও সংকীর্ণতা দূর করে দেশের মানুষ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধ হবে।

গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের এই স্মৃতিবিজড়িত দিনটি যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। এ উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে জি এম কাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com