• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ১৪ দল

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:২৯
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:২৯

96652587

১৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ১৪ দল

আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন প্রাঙ্গণে সমাবেশ করবে ১৪ দল। বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র’ প্রতিরোধে একর্মসূচি ঘোষণা করে তারা। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করা হয়েছে।

সভায় জানানো হয়, সমাবেশের মঞ্চে ১৪ দলের ১৪ জন নেতা উঠবেন। সমাবেশে প্রত্যেক দলের দুটি করে ব্যানার আনার নির্দেশ দেয়া হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ড থেকে ১৪ দলের ব্যানার নিয়ে সমাবেশে আসতে হবে। সমাবেশে ৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের বক্তব্য শেষ করার জন্য অগ্রিম অনুরোধ জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সুলতান আহমেদ বিশ্বাস, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক অসিত বরুন রায়, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মদ মুক্তা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনসহ ১৪ দলের নেতারা।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com