নিউজ ডেস্ক
ঢাকা মহানগরের ২৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মীর আশরাফ আলী ও তার ছেলে ব্যারিস্টার মুনতাইন আলীকে রাতে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী গণমাধ্যমকে বলেন, ‘গ্রেফতারের সময় কমিশনার মীর আশরাফ আলীর ২ পা ভেঙ্গে গেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয় নি।












