• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৪ মার্চ মহানগর থানা পর্যায়ে পদযাত্রা সফল করার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৮:৪২
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৮:৪২

966625875

৪ মার্চ মহানগর থানা পর্যায়ে পদযাত্রা সফল করার আহ্বান মির্জা ফখরুলের

বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ৪ মার্চ (শনিবার) মহানগর থানা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। এই পদযাত্রা সফল করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট ও ভ্রান্ত নীতির ফলে জনগণ আজ খাদের কিনারায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সঙ্কুচিত হয়ে গেছে জনগণের আয়-রোজগার। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। মানুষ ক্রমেই বেকার হয়ে পড়ছে। ক্রমাগতভাবে ক্রয় ক্ষমতা হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। দেশ চরমভাবে বিপর্যস্ত। এমন অসহনীয় পরিস্থিতির জন্য দায়ী বর্তমান সরকার।

তিনি আরও বলেন, জনগণের দুর্দিনে পাশে না থেকে দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট ঘাটতি পোষাতে সরকার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে চলেছে। জনগণ ডাল-ভাত খেতে হিমশিম খাচ্ছে। আর অন্যদিকে জনগণের কাঁধে চেপে বসা শাসকরা ভূরিভোজন করতে ব্যস্ত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com