• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৫:১৩
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৫:১৩

bbnnnpp 12

৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

নিউজ ডেস্ক

বিএনপির ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে দলটি। আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন মো: হেলাল উদ্দিনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গাজী ফোরকান, জেলা ছাত্রদলের সাবেক নেতা মো: ইসমাইল ও মো: হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

ওই নেতৃবৃন্দ এখন থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কর্মতৎপর থাকবেন বলে আশা রাখে বিএনপি।

এছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com