• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৭১’র চেতনার কথা বলে ১৫ বছর গণহত্যা চালানো হয়েছে

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ২:২৭
আপডেট: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ২:২৭

9600014 5

৭১’র চেতনার কথা বলে ১৫ বছর গণহত্যা চালানো হয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে গত ১৫ বছরে দেশপ্রেমের মিথ্যা বয়ান তুলে এবং ৭১’র চেতনার কথা বলে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জেলা ছাত্রশিবিরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘স্মার্ট টুমে আইকন টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে আলেম-ওলামা, সেনা অফিসার ও দেশের সেরা চৌকস মানুষগুলোকে হত্যা করা হয়েছে। এছাড়া যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, আইন আদালতের মাধ্যমে তাদের প্রচুর নির্যাতন করা হয়েছে। দেশপ্রেমের কথা বলে আওয়ামী লীগ যে অর্থ বিদেশে পাচার করেছে, তা দিয়ে দেশের ৪টি বাজেট করা যেতো।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে বিপ্লব হয়েছে, তাতে সকলের অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় অনেকের মাঝে আমি বিপ্লবের প্রতিচ্ছবি দেখি না। তারা ঠিক আগের মতোই ফ্যাসিবাদ কায়েম বা পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চব্বিশে তরুণদের বিপ্লবের মাধ্যমে যে চেতনা আমরা ধারণ করেছি, এই চেতনাকে সহজে কেউ ম্লান করে দিতে পারবে না।

জাহিদ বলেন, আমরা এমন একটি প্রজন্ম, যারা অন্যায়কে মেনে নিতে পারে না। আমি মনে করি, যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। যে নেত্রী তার নেতাকর্মীদের বিপদে ফেলে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছেন, তারা বোকা।

আমি আপনাদের এ বিষয়ে সংশোধন ও সতর্ক হতে বলবো। পাশাপাশি যারা নতুন করে আবার ফ্যাসিবাদকে কায়েম করতে চাইবে মনে রাখবে এই প্রজন্ম সুপ্ত আগ্নেয়গিরির মতো। এরা যে কোন সময় যে কোনো প্রেক্ষাপটে আবারো জ্বলে উঠতে পারে। কারণ তারা কখনোই ফ্যাসিবাদ, অন্যায় ও জুলুমকে মেনে নিবে না।

আপনারা একই কাজ করলে আপনাদের পরিণতিও অতীতের ফ্যাসিবাদ, ফেরাউনসহ জুলুমবাদকে চেয়ে ভয়ংকর হবে। সবাইকে ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আবরার ফাহাদকে তারই বন্ধুরা পিটিয়ে হত্যা করেছে। তিনি নামাজ পড়তেন। ইসলামী অনুশাসন মেনে চলতেন। প্রতিবেশী দেশ ভারত সব সময় আমাদের ওপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। সংস্কৃতি ও অর্থনীতি থেকে শুরু করে পানি দিয়েও আমাদের ওপর তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তারা শুষ্ক মৌসুমে তারা পানি আটকে রেখে খরা তৈরি করে এবং বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বন্যা তৈরি করে। আবরার ফাহাদ ভারতের এই আধিপত্যবাদ ও পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে।

শিবির সভাপতি বলেন, হরতাল চলাকালে বিশ্বজিৎকে শিবির আখ্যা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় পুলিশের যেখানে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেখানে তারা ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার জন্য মানুষকে গুলি করে হত্যা করেছে। যারা তাকে হত্যা করেছে তারা মেধাবী হলেও মানুষ নয়।

এ সময় তিনি মাদকমুক্ত হয়ে আল্লাহ দেখানো পথে নিজেদের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, জেলা শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ হিমু, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমানসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com