• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এসএমপির কমিশনার হলেন সারোয়ার মুর্শেদ শামীম

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১২:১৮
আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১২:১৮

9659201 1

এসএমপির কমিশনার হলেন সারোয়ার মুর্শেদ শামীম

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

নতুন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সন্তান। বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাগত জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পুলিশের সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক’-এ (বিপিএম) ভূষিত হন।

নতুন পদে দায়িত্ব নেওয়ার আগে সারোয়ার মুর্শেদ শামীম পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে তিনি উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পান এবং পরবর্তীতে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকায় পুলিশের টেলিকম, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) এবং ঐতিহ্যবাহী সারদা পুলিশ একাডেমিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com