• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শাহজালালের মাজারে ইউট্যাবের দোয়া মাহফিল

প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১১:০৭
আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১১:০৭

98569 1

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শাহজালালের মাজারে ইউট্যাবের দোয়া মাহফিল

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

শনিবার (৬ জুলাই) বাদ আসর সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের উপস্থিতিতে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহম্মেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ইউট্যাব শাবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক ড. রেজোয়ান আহমেদ, শাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, অধ্যাপক ড. মাসুদ আলম, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. শাহাবুল হক, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. সাঈদ আহমেদ, ড. মনযুর উল হায়দার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিদ্দিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার, অধ্যাপক ড. মো. কাওছার হোসেন, ড. মো. জসিম উদ্দিন আহমেদ, সাংবাদিক খালেদ হোসেনসহ বিভিন্ন পেশাজীবীর সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com