• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণ

প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ১১:৫৬
আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ১১:৫৬

966002547 12

নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণ

গোলাপগঞ্জ প্রতিনিধি : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে নিয়ে এ উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজে উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সাবেক একাধিক বারের সভাপতি আলহাজ্ব ময়নুল হক ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ ও ইনজামামুল হক যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া চাকলাদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মজুমদার, কমিটির সদস্য নাজিম উদ্দীন, সাবেক সদস্য তমিজ উদ্দিন, শিক্ষক নজরুল ইসলাম সরকার,তাহের উদ্দিন প্রমুখ।

ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, লিখিত ও মৌখিক কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে রচনা প্রতিযোগিতা, সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক উপস্থিত বক্তৃতা, ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের লাইব্রেরির জন্য বই উপহার দেওয়া হয়।

আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, ‘মহান স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন।’জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে নতুন প্রজন্মকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ বলেন, ‘স্থানীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার এ আয়োজন সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।

আজ দেশ মাথা উঁচু করে দাঁড়াানোর জায়গা পেয়েছে। দেশের মানুষ মুক্তভাবে বেঁচে কথা বলার অধিকার পেয়েছে। আর এই বিষয় গুলো আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। তাহলে আমাদের এই সোনার বাংলাদেশ আরও এগিয়ে যাবে। কেননা তরুণ প্রজন্ম যদি ইতিহাস না জানে তাহলে আগামীতে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কেও থাকবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com