• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সিলেটের প্রার্থীরা, লুনার শঙ্কা

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪২
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪২

963333320

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সিলেটের প্রার্থীরা, লুনার শঙ্কা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। নগরী থেকে গ্রামাঞ্চলসবখানেই প্রতিদিন চলছে গণসংযোগ, পথসভা, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশ। নির্বাচনী এই তৎপরতায় পুরো বিভাগজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সিলেটের ওসমানীনগরে প্রবাসীদের নিয়ে আয়োজিত এক জনসভায় অংশ নেন সিলেটের একমাত্র নারী প্রার্থী, সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

জনসভায় বক্তব্যে লুনা বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত তুলনামূলক ভালো থাকলেও গোপনে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করা না গেলে ভোটার উপস্থিতি আশানুরূপ নাও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থায় একটি পক্ষ কারচুপির চেষ্টা করছে। পাশাপাশি নারী প্রার্থী হওয়ার কারণে তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলেও জানান।

এসময় তিনি তাঁর স্বামী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্মৃতিচারণ করে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

জনসভায় বিএনপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য থেকে আগত অন্তত শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সিলেট বিভাগের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com