• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভা : জনসমাবেশ ১৯ মে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৬:২০
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৬:২০

9666558745

সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভা : জনসমাবেশ ১৯ মে

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে সিলেটে আগামী ১৯ মে শুক্রবার জনসমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। জনসমাবেশ সফল করতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নগরীর একটি হোটেলে আয়োজিত যৌথ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় বক্তারা বলেন, ‌‌আওয়ামীলীগের দুঃশাসন, ভয়াবহ লুটপাট ও দুর্ণীতির কারনে দেশের সাধারণ মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতির কারনে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ অনাহারে অর্ধাহাতে দিন কাটাচ্ছে। এমন অবস্থায় দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ১০ দফা দাবীর পক্ষে ঐক্যবদ্ধ। এসব দাবী বাস্তয়নের লক্ষে দেশে গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১৯ মে শুক্রবার সিলেটে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বক্তারা বলেন, বিএনপির জনগনের দল, তাই সব সময় জনগনের কথা বলে। জনগনের দাবী নিয়ে চলমান আন্দোলন সংগ্রামে দলের সর্বস্থরের নেতাকর্মীদের সাধারণ মানুষদের সাথে নিয়ে জনসমাবেশ সফল করতে হবে।

সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শহিদ আহমদ চেয়ারম্যান, রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, ইশতিয়াক আহমেদ সিদ্দিকি, হাসান আহমেদ পাটোয়ারী, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ মামুন, সুরমান আলী, আব্দুর রহমান, এড আবু তাহের, কোহিনূর আহমদ, সৈয়দ সফেক মাহবুব, শাকিল মোর্শেদ, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, হেলাল উদ্দিন আহমদ, শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, এড মোমিনুল ইসলাম মোমিন, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, সৈয়দ খিজির হোসেন এনু, তাজ উদ্দিন মাসুম, জালাল খান, কাজী মেরাজ, মাহবুব আলম, অর্জুন ঘোষ, আহাদ চৌধুরী শামীম, মনিরুল ইসলাম তুরন, শুয়াইব আহমদ, আব্দুল আহাদ, হাবীবুর রহমান, বেলায়েত হোসেন মোহন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আব্দুল মালেক, আফসর খান, কয়েস আহমদ, ফজলে রাব্বী আহসান, দেলোয়ার হোসেন দিনার, শাহিন আলম জয়, সুমেল আহমেদ চৌধুরী, রায়হান এইচ খান, আব্দুল আহাদ, সোহেল ইবনে রাজা, তোফায়েল আহমেদ, রাসেল আহমদ রানা, মাশরুর রাসেল, ফয়সল আহমদ, আব্দুস সামাদ লস্কর মুমিন, তানভীর আহমদ চৌধুরী, সাজ্জাদ হোসেন, সেলিম আহমেদ, আজহার আলী অনিক, মো এলিন শেখ, আবুল কালাম, সেলিম আহমদ, আজমল হোসেন অপু, জয়নাল আবেদিন রাহেল, আশরাফুল আলম মাহী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com