• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অপেক্ষার অবসান! এখন হাতের নাগালে ভিভো ওয়াই৩১ডি

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১২:৫৪
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১২:৫৪

9659230

অপেক্ষার অবসান! এখন হাতের নাগালে ভিভো ওয়াই৩১ডি

বিশেষ প্রতিনিধি
ছবি সংগৃহিত
গ্লোবাল স্মার্টফোন প্রতিষ্ঠান ভিভোর এ যাবৎকালের সবচেয়ে বড় ব্যাটারির ফোন ভিভো ওয়াই৩১ডি এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং এবং স্মুথ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ডিভাইসটি তৈরী হয়েছে শক্তি, গতি ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে।

যেকোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন পাবজি খেলায় তুমুল ফাইট বা র্যাঙ্ক-পুশ, মুভি স্ট্রিমিং কিংবা জরুরি কলের মাঝে হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি চিরচেনা বিড়ম্বনা। এই সমস্যার সমাধানে ভিভো ওয়াই৩১ডি-তে আছে তাদের এ যাবৎকালের সবচেয়ে বড় ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ভিভোর উন্নত ব্লুভোল্ট প্রযুক্তি দীর্ঘক্ষণ ব্যাটারির চার্জ ধরে রাখার সক্ষম । এর পাওয়ার ম্যানেজমেন্ট আরও উন্নত হবার কারনে বার বার চার্জ ছাড়াই চলে দীর্ঘ সময়।

একবার ফুল চার্জে টানা ১৩.২ ঘণ্টা পর্যন্ত গেমিং-এ সাপোর্ট দেয় এই ফোন। এছাড়াও এতে আছে রিভার্স চার্জিং সুবিধা। হঠাৎ ফোনে চার্জের প্রয়োজন হলে অন্য ডিভাইস থেকে অথবা এই ফোন দিয়েই গেমিং হেডসেট বা অন্য ডিভাইস চার্জ দেওয়া যাবে। তাই ব্যাটারি ফুরাবার ভয় আর নেই।

ভিভো ভি৩১ডি- তে আছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর, যা প্রসেসর, যা গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো দৈনন্দিন কাজে দ্রুত এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির একটি ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা স্ক্রলিং এবং গেমিংয়ের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। এর ‘গেম বুস্ট মোড’ সিস্টেমের সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগায় এবং কুলিং সিস্টেমের সাথে মিলে দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন গেমিং পারফরম্যান্স প্রদান করে।

এছাড়া ডিভাইসটিতে রয়েছে ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন, যা দীর্ঘ সময় ব্যবহারের পরেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করতে সহায়তা করে। উন্নত ভিজ্যুয়াল ক্ল্যারিটি ও অডিও আউটপুট গেমিং, স্ট্রিমিং ও ব্রাউজিংয়ে আরও ইমারসিভ অভিজ্ঞতা দেয়।

ভিভো ওয়াই৩১ডি এখন বাংলাদেশের সকল ভিভো অনুমোদিত স্টোর, ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাচ্ছে। এর ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা, ৮/১২৮ জিবি ২৬,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ৩১,৯৯৯ টাকা।

৫ মার্চ ২০২৬ থেকে বাংলাদেশের বাজারে ফোনটির বিক্রি শুরু হয়েছে। ফার্স্ট সেল চলাকালীন সময় গ্রাহকরা পাবেন এক বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা (শর্ত প্রযোজ্য)। এছাড়া ফোনটির সাথে থাকছে আকর্ষণীয় জিপি ইন্টারনেট বান্ডেল অফার।

ভিভো প্রসঙ্গে

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com