• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:৩১
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:৩১

96333320 1

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা যখন তুঙ্গে, তখন গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স দেশব্যাপী তাদের বিশেষ ক্যাম্পেইন ‘ওয়ার্ল্ড কাপ ফুটবল ফিয়েস্তা’ ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপ উদযাপনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে ৭ জুন থেকে সারা দেশে শুরু হয়েছে ক্যাম্পেইনটি।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইনফিনিক্স নির্ধারিত স্মার্টফোন কেনার ক্ষেত্রে নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি আকর্ষণীয় মেগা পুরস্কার জয়ের সুযোগ দিচ্ছে। এই অফারের আওতায় হট ৭০, প্রিমিয়াম নোট এজ সিরিজ এবং শক্তিশালী নোট ৬০ সিরিজ স্মার্টফোনের ক্রেতারা অংশগ্রহণ করতে পারবেন। বিশ্বব্যাপী এই ক্রীড়া আয়োজনকে ঘিরে গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই বিশেষভাবে সাজানো হয়েছে ক্যাম্পেইনটি।

নিশ্চিত পুরস্কারের পাশাপাশি ক্রেতারা সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও পাবেন। আরও থাকছে বিশেষ মেগা উপহার জয়ের সুযোগ, যার মধ্যে রয়েছে অফিসিয়াল ফুটবল, নতুন ইনফিনিক্স স্মার্টফোন, এয়ার কন্ডিশনার এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার—যা বিশ্বকাপের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে।

অফারটি উপভোগ করতে ইনফিনিক্স অংশগ্রহণের জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে। গ্রাহকরা INFINIX IMEI Shop Code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠিয়ে তাৎক্ষণিকভাবে তাদের পুরস্কারের তথ্য জানতে পারবেন। এছাড়া দোকানে থাকা প্রচারণামূলক উপকরণে প্রদর্শিত নির্ধারিত কিউআর কোড গুগল লেন্স বা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করেও অংশগ্রহণ করা যাবে। এতে ব্যবহারকারীকে অফিসিয়াল পোর্টাল infinixcampaign.com-এ নিয়ে যাওয়া হবে, যেখানে ‘Gift Collection Request’ ফর্ম পূরণ করতে হবে।

সকল অংশগ্রহণকারীর জন্য স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে ক্যাম্পেইন চলাকালে প্রতিটি মোবাইল নম্বর দিয়ে মাত্র একবার নিবন্ধন করা যাবে। ক্যাম্পেইনের শর্তাবলি, পুরস্কার বিতরণ এবং পুরস্কার গ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেশের সকল অনুমোদিত ইনফিনিক্স বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com