• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৫

96632564

গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্কে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে গ্রাহকেরা সমস্যা অনুভব করেছেন। সমস্যা নিয়ে গ্রহকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়াও দেখাচ্ছেন।

রাজধানীর লালবাগের বাসিন্দা নিম্ন আদালতের আইনজীবী মো. জাবেদ ফেসবুকে লিখেছেন, ‘ঘণ্টা দুই ধরে গ্রামীণ সিমের কোনো সংযোগ পাচ্ছি না। সবারই কি একই অবস্থা?’

মিজানুর রহমান নামের একজন লিখেছেন, ‘মোবাইল ফোনে নেটওয়ার্কের সমস্যা পাচ্ছেন কোনো এলাকায়?’

এদিকে, নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করে গ্রামীণফোন তাদের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে একটি নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক্যাল ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িক ভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দু:খিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com