• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৯
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৯

974120

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

জনতার আওয়াজ ডেস্ক

শ্রমিক অসন্তোষের জেরে গত কয়েক দিন ধরে পোশাক শিল্পে যে অচলাবস্থা চলছে তা কাটতে শুরু করেছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় সব পোশাক কারখানা খুলেছে। কাজে ফিরেছেন শ্রমিকরা। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে, শনিবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রায় সব কারখানায় পুরোদমে কাজ চলছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) পোশাক শিল্পের অচলাবস্থা কাটাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। সেখানে উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয়, শনিবার (৭ সেপ্টেম্বর) খুলবে দেশের সব পোশাক কারখানা। আর শ্রমিকদের যে দাবি-দাওয়া আছে সব পূরণের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। পর্যায়ক্রমে সেগুলো পূরণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে শ্রমিক নেতারা বলেন, তাদের দাবি যৌক্তিক হলেও এর সমাধান আন্দোলন নয়। দেশের ক্রান্তিকালে শিল্প টিকিয়ে রাখা মূল চ্যালেঞ্জ। কারণ শিল্প না বাঁচলে অনেক শ্রমিক কর্মহীন হবেন এবং দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে।

নেতারা বলেন, অনেক দাবি মালিকরা মেনে নিয়েছেন। কিছু দাবি মালিক পক্ষ মেনেছে বাকিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস পাওয়া গেছে। বাকিগুলো লিখিত দিলে আলোচনা করে সমাধান হবে। তাই আন্দোলন ছেড়ে শ্রমিকদের উচিত কাজে যোগ দেওয়া।

এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, যেমন ছাঁটাই হবে না কোনো শ্রমিক, তেমনি জানানো হয় মেনে নেওয়া হবে তাদের যৌক্তিক দাবি। তাই দাবি আদায়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com