• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৭

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

পুলিশ ও স্থানীয় জানায়, রাত সাড়ে ৮টার দিকে দুইটি সোনাডাঙ্গা থানার আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটির সন্নিকটে দাঁড়িয়ে ছিল মোস্তাকিন। এ সময়ে দুইটি মোটরসাইকেলে আসা চার যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। শরীরের বিভিন্নস্থানে আঘাত করে তারা। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিল মোস্তাকিন। দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তা জানতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com