• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫২
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫২

ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী

ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার স্ত্রী বেটিনা ট্রাম্প জানিয়েছেন, তাদের বিয়ের পর অনুষ্ঠিত উৎসবের খরচ বহন করেছেন ক্রেমলিন-ঘনিষ্ঠ এক রুশ ব্যবসায়ী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেটিনা ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া যৌথ এক পোস্টে দম্পতি জানান, তাদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ উমার ক্রেমলেভ গত মে মাসে বাহামাসে অনুষ্ঠিত বিয়ে-পরবর্তী দুই রাতের আয়োজনের ব্যয় বহন করেছিলেন। খবর আল আরাবিয়ার।

এই স্বীকারোক্তি আসে অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার এক প্রতিবেদনের পর। প্রতিবেদনে দাবি করা হয়, বিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলোর জন্য কয়েক লাখ ডলারের ব্যয় বহন করেছিলেন ক্রেমলেভ।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা ট্রাম্প বলেন, ‘এটি ছিল একজন বন্ধুর পক্ষ থেকে অত্যন্ত উদার বিয়ের উপহার। আমরা তখনও এর জন্য কৃতজ্ঞ ছিলাম, এখনও আছি।’

তারা আরও দাবি করেন, ব্যক্তিগত ও আনন্দঘন একটি ঘটনাকে রাজনৈতিক বা সন্দেহজনকভাবে উপস্থাপন করা দুর্ভাগ্যজনক, শুধুমাত্র কারও পরিচয় বা জন্মস্থানকে কেন্দ্র করে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিয়ে বা পরবর্তী অনুষ্ঠানে অংশ নেননি। সে সময় তিনি ইরান যুদ্ধসংক্রান্ত আলোচনার কারণে ওয়াশিংটনে অবস্থান করছিলেন বলে জানানো হয়।

উমার ক্রেমলেভ বর্তমানে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) প্রধান। আর্থিক ব্যবস্থাপনা ও নৈতিকতা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আইবিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।

পুতিনের সঙ্গে সম্পর্ক

বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে পুতিন রাজনৈতিক চাপের মধ্যেও ক্রীড়াবিদদের সমর্থন অব্যাহত রাখার জন্য আইবিএর প্রশংসা করেন।

এ ছাড়া আইবিএর ওয়েবসাইটে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে ক্রেমলেভের সঙ্গে মঞ্চে দেখা যাওয়ার ছবিও প্রকাশ করা হয়েছিল।

এদিকে রুশ অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘প্রোয়েক্ট’-এর তথ্য অনুযায়ী, তাজিকিস্তানে জন্ম নেওয়া ক্রেমলেভ একসময় মাঝারি পর্যায়ের বক্সিং প্রমোটার হিসেবে কাজ করতেন। পরে তিনি রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের (এফএসও) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এই সংস্থার দায়িত্ব হলো রাশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা।

প্রতিবেদন অনুযায়ী, ক্রেমলেভ ক্রেমলিনপন্থী মোটরসাইকেল ক্লাব ‘নাইট উলভস’-এরও সদস্য। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর সংগঠনটির সদস্যরা সেখানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের পক্ষেও তাদের সদস্যদের লড়াই করার অভিযোগ রয়েছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com