• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাফেজদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

এর আগে গত ১৯ আগস্ট সৌদি আরবের ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন গ্রুপে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন চার বাংলাদেশি তরুণ ও তরুণী। তাঁরা হলেন- শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ এবং মুহাম্মদ জাকারিয়া ও রাবিতা বিনতে রমাদান।

ওই সময় পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। একইসঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত নারীদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাদশাহ সালমানের স্ত্রী প্রিন্সেস ফাহদাহ বিনতে ফালাহ আল হাথলিন।

আ/আ