• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৪২, মামলা ৫১

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৩
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৩

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৪২, মামলা ৫১

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৪২, মামলা ৫১

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

৫৪২ জনের মধ্যে রমনা বিভাগ ২২, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৫২, তেজগাঁও বিভাগ ৯১, মিরপুর বিভাগ ১৯৩, গুলশান বিভাগ ৪১, উত্তরা বিভাগ ৪২, গোয়েন্দা বিভাগ ১২ ও সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com