• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৬, মামলা ৩৯

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৬, মামলা ৩৯

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৬, মামলা ৩৯

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, তেজগাঁও বিভাগে ৭০ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, গোয়েন্দা বিভাগে ১ জন। অভিযানকালে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেন্সিডিল, ১৪৩ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৭টি মোবাইলফোন, ১টি ইয়াবা সেবনের পাইপ, ২টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮৪০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com