বিশেষ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অ্যাপল রিয়েল স্টেটের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) অ্যাপল রিয়েল স্টেটের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি জনাব আফছর হোসেন এনাম। সভা পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আলী হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব জনাব খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি জনাব এমদাদ হোসেন টিপু, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোঃ তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি জনাব ফেরদৌস আলম এবং রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি জনাব ওহিদ উদ্দিন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি হামিদ, ব্যারিস্টার সুরাব, ব্যারিস্টার নজরুল, ব্যারিস্টার শুয়াইব, সলিসিটর হাসনাত এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মোস্তফা মিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ জামাল আহমদ, শাহিন, জয়নাল, ইকবাল হোসেন, আহাদ, সুবন, শামীম, রায়হান ও জুবায়েরসহ অনেকে।
বাংলাদেশে বিনিয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
সভায় বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং নাগরিক সেবা সম্পর্কে জনসচেতনতা তৈরির বিষয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের আরও সম্পৃক্ত করতে বাংলাদেশ হাইকমিশনের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা মনে করেন, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে প্রবাসীদের অবহিত করা, নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নাগরিক সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে কার্যকর প্রচার-প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ব্যক্তিবর্গ পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটির উন্নয়ন এবং বাংলাদেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।













