• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম

প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৪:২৩
আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৪:২৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
ইসলামি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েম বলেছেন, ‘আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এ দেশের জনগণ আগেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে। সেই সংগ্রামে শহীদ হয়েছেন অনেকে-শাপলায়, ক্যাম্পাসে, আর সর্বশেষ জুলাই অভ্যুত্থানে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে সাদিক কায়েম এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশে গণহত্যা চালিয়েছে। সাইদির রায় পরবর্তী সময় গণহত্যা চালিয়েছে, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের হাতে খুন হয়েছে অনেকে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন আবরার ফাহাদ। এরপর জুলাইয়ে এসে সরকার আরেক গণহত্যা চালিয়েছে তারা।

তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সে লক্ষ্যে জামায়াত ৭ দফা দিয়েছে, এটি আদায় করে নিতে আরেকটি বিপ্লব করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম