• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:১৩
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:১৩

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর
 
আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর
আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ প্রভাবশালী নেতার বিরুদ্ধে চলতি সপ্তাহে ফরমাল চার্জ জমা দেওয়া হবে।

সোমবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ কথা জানিয়েছেন।

এই ৭ নেতা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আবদুর রাজ্জাক, মির্জা আজম এবং শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এটি যাচাই-বাছাই করে ফরমাল চার্জ তৈরি করা হয়েছে। এ সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা, উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত সংস্থা।

আসামিদের মধ্যে আমির হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান, মির্জা আজমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলায় বিচারকাজ শুরু হবে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম