• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫২
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫২

ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

২০২২ সালের ২২ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে ১ হাজার ৪১৩ দিন পদে বহাল থেকে মেলোনি এই ইতিহাস গড়েন। এর মাধ্যমে তিনি সিলভিও বার্লুসকোনির দ্বিতীয় সরকারের ১ হাজার ৪১২ দিনের স্থায়িত্বের রেকর্ড পেছনে ফেলেন, যা ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত স্থায়ী ছিল।

ইতালীয় দৈনিক ইল সোলে ২৪ ওরের তথ্য অনুযায়ী, দক্ষিণ অঞ্চলের বন্দর নগরী বারিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই সাফল্য উদযাপন করা হচ্ছে। সম্ভাব্য প্রতিবাদ বা বিক্ষোভের আশঙ্কায় ওই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই মাইলফলক উপলক্ষে মেলোনির দল ‘ব্রাদার্স অব ইতালি’ চার বছরের অর্জনের নানা চিত্র তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছে, যার মূল বার্তা ‘সবচেয়ে স্থিতিশীল সরকার, সবচেয়ে শক্তিশালী ইতালি’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মেলোনি জানান, ‘আমি গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের সঙ্গে এই অর্জনকে স্বাগত জানাই। কারণ রাজনৈতিক স্থায়িত্ব কেবল প্রদর্শনের কোনো রেকর্ড নয়, এটি একটি জাতির পরিকল্পনা গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রতিশ্রুতি রক্ষার মূল শর্ত।’
আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম