• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

উৎসব মুখর পরিবেশে ডিউইজের ভোটগ্রহণ চলছে

প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ৮:৩৭
আপডেট: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ৮:৩৭

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ২০২২-২৩ মেয়াদে নিবার্চন অনুষ্ঠিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে সকাল ৯টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যা টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এবছর সংগঠনটির মোট ভোটার ২ হাজার ৯৬৮ জন।

মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া ৫ জন সহকারী নির্বাচন কমিশনারও নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

দেখা গেছে, সকাল ৭টা থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি রয়েছে। ভোটারদের দেখলে তারা আন্তরিকতার সঙ্গে প্রার্থীর জন্য ভোট চাচ্ছেন। কোন কোন ক্ষেত্রে ভোটারের নাম্বারটি স্লিপে লিখে ভোটারকে সহযোগীতাও করছেন দ্রুত ভোটদান শেষ করতে। এ ছাড়া, পুরো এলাকা ভরে গেছে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে।

এদিকে, বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের দ্রুত ভোটদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া, ভোট চলাকালে প্রেসক্লাব চত্বরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সঙ্গে আনাসহ ১৪টি আচরণবিধির কথা আগেই জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

এবারের নির্বাচনে ৩টি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল ৩টি হচ্ছে— কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান। এই ৩ পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এ ছাড়া, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম