• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

‘কূটনৈতিক প্রচেষ্টায় এলডিসি থেকে উত্তরণের সময় ৩ বছর বাড়ানো সম্ভব হয়েছে’

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৪:৫৫
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৪:৫৫

‘কূটনৈতিক প্রচেষ্টায় এলডিসি থেকে উত্তরণের সময় ৩ বছর বাড়ানো সম্ভব হয়েছে’
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সরকারের সুপরিকল্পিত উদ্যোগ, ফলপ্রসূ কর্মযজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন লেখেন, ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। এর ফলে দেশের অর্থনীতি, শিল্প-কারখানা, আমদানি-রফতানি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আরও তিন বছর সময় পাওয়া যাবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যেন অব্যাহত থাকে, কিন্তু এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর অযাচিত চাপ সৃষ্টি না হয়; সেটিই এই সিদ্ধান্তের তাৎপর্য।

তিনি আরও লেখেন, এই অর্জন কেবল সময় বাড়ানোর বিষয় নয়; বরং বাংলাদেশের স্বার্থ সুরক্ষা, দেশের অবস্থান তুলে ধরা এবং জনগণের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনীয় পলিসি ও প্ল্যান বাস্তবায়নে বৈশ্বিক সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম