• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে ইসির শোক

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৩:২৯
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৩:২৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে নির্বাচন কমিশন গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় আরও বলা হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনের শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘ সময় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় ও আপোষহীন ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় আরও বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম