• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্র ও উন্নয়ন নিয়ে সরকারের বিস্ময়কর মিথ্যাচার ক্রোধের জন্ম দিচ্ছে: রব

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৭:০২
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৭:০২

 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণতন্ত্র ও উন্নয়ন নিয়ে সরকারের বিস্ময়কর মিথ্যাচার এবং বিভ্রান্তিকর বক্তব্য জনগণের মাঝে চরম ক্রোধের জন্ম দিচ্ছে। আওয়ামী লীগ ও সরকার বুঝতে ব্যর্থ হচ্ছে এই ক্রোধের পরিণাম বা পরিণতি কী হতে পারে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে রাজনৈতিক ফায়দা আদায়ের সরকারি অপকৌশল বঙ্গবন্ধুকে ক্রোধের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। নির্বাচনী ব্যবস্থা থেকে জনগণকে বিচ্ছিন্ন করার পরও অহরহ ‘জনগণের ভোটে নির্বাচিত’ বলে সরকারের দম্ভপ্রকাশ জনগণের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও মহানগর জেএসডি কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ স ম‌ আবদুর রব এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের নামে, উন্নয়নের উন্মাদনায়, উন্নয়নের যূপকাষ্ঠে সরকার বলি দিয়েছে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারকে। সরকার দমনমূলক রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করে রাষ্ট্রব্যবস্থাকে ফ্যাসিস্টে পরিণত করেছে। এই সরকারকে ক্ষমতায় রেখে আর কোনো সংকটের সমাধান হবে না।

দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রদেশ ও প্রাদেশিক পরিষদ গঠন, স্ব-শাসিত উপজেলা ব্যবস্থা প্রবর্তনসহ প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বল প্রয়োগ, রক্তপাত এবং সংঘর্ষ পরিহার করে জনগণের মালিকানায় ক্ষমতা হস্তান্তরে সরকারকে বাধ্য করার লক্ষ্যে আমাদের সংগ্রামের রূপ হবে গণঅভ্যুত্থানমূলক। বিদ্যমান বাস্তবতায় গণমানুষের প্রতিবাদ-প্রতিরোধে গণবিস্ফোরণের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে। এজন্য শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ও দেশপ্রেমিক সাধারণ জনগণকে সংঘটিত করতে হবে।

নগরের নাসিরাবাদ কনভেনশন হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোর্তুজা কামাল।

শফিউল আলম খোকনের পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জবিউল হোসেন, সরওয়ার আলম আরজু, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, গণতন্ত্র মঞ্চের নেতা হাসান মারুফ রুমি, এস এম সামছুল আলম নিক্সন, তারিকুল আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম