• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গ্যাস-বিদ্যুৎ-পানির দাবিতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ৯:৫৬
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ৯:৫৬

 

গ্যাস, বিদ্যুৎ ও পানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহের দাবিতে রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর বাড্ডা, গুলশান, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, খিলগাঁও, ভাটারা, দক্ষিণখান, তেজতুরি বাজার, শ্যামলী, চিড়িয়াখানা রোড, রামপুরা, মগবাজার, বনানী কাঁচাবাজারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকার প্রতিবাদে এসব বিক্ষোভ মিছিলে বিএনপি ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা অংশ নেন।

এসময় নেতাকর্মীরা গ্যাস দে, বিদ্যুৎ দে, পানি দে, নইলে গদি ছাইড়া দে এসব স্লোগান দেন। এতে দলীয় কোনো স্লোগান দেওয়া হয়নি। কয়েকটি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম