• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চট্টগ্রাম লংমার্চ প্রমাণ করেছে জনগণ বিএনপির কর্মকাণ্ড সমর্থন করে না: রাশেদ প্রধান

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “৬ দফা দাবিতে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম ঐতিহাসিক লংমার্চ সফল হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একেকটি পথসভা জনসভায় রূপান্তরিত হয়েছিল। সারা পথজুড়েই সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই ঐতিহাসিক লংমার্চকে স্বাগত জানিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসেই বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে গিয়ে ঠেকেছে। ঢাকা-চট্টগ্রাম লংমার্চই প্রমাণ করেছে, দেশের জনগণ বিএনপি সরকারের বর্তমান কর্মকাণ্ড সমর্থন করে না।”

রবিবার (৬ সেপ্টেম্বর) পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে বিকেল ৪টায় যুব জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। গণহত্যাকারী শেখ হাসিনা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকটে দেশের মানুষ আজ অতিষ্ঠ; দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবাই দিশেহারা। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রশাসনে দলীয়করণ চরমে পৌঁছেছে। নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি দেশের যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে। উল্টো নানা সংকটে কলকারখানা বন্ধ হয়ে মানুষ কাজ হারাচ্ছে। এর ওপর নতুন করে শুরু হয়েছে গুম এবং বাক্‌স্বাধীনতা হরণ। আওয়ামী লীগের ছায়ায় বিএনপিকে দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের ও নজরুল ইসলাম সজীব, ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার, সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব এবং সহসভাপতি সৌরভ দাস প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম