• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের দায় ছাত্রদলের ওপর চাপানোর চেষ্টা করছে শিবির’

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১২:০০
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১২:০০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সংঘর্ষের ঘটনায় শুরু থেকেই একটি সুসংগঠিত অপপ্রচার চালানো হচ্ছে। পুরো ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপানোর চেষ্টা করছে শিবির। বাস্তব চিত্র হলো— শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, “সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতেও স্পষ্ট দেখা গেছে, চট্টগ্রাম কলেজের শিবির ক্যাডার তামিম ধারালো অস্ত্র হাতে হামলার নেতৃত্ব দিচ্ছে। অথচ এখন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরো ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপিয়ে একটি মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর ও নিন্দনীয়।”

তিনি বলেন, “শিবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছদ্মবেশে প্রভাব বিস্তার ও গুপ্ত তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। প্রকাশ্যে এক রূপ আর অন্তরালে ভিন্ন কৌশল— এটি তাদের পুরোনো চরিত্র। এখন প্রশ্ন হলো, সত্য তুলে ধরে তাদের ‘গুপ্ত’ সংগঠন হিসেবে অভিহিত করলে তাদের এত অস্বস্তি কেন? বাস্তবতা যতই আড়াল করার চেষ্টা হোক, তা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ দিবালোকের মতো স্পষ্ট।”

এখন থেকে প্রতিটি ক্যাম্পাসে শিবিরকে একবার নয়, বরং হাজারবার গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, “শিবিরের এই নৃশংস হামলায় সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের বহু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।”

শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশ্বস্ত করছি, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ঘৃণা, সংঘাত ও অশান্তি সৃষ্টিকারী এই গুপ্ত রাজনীতির হোতারা অচিরেই সচেতন শিক্ষার্থীদের রোষানলে বিলীন হবে। সংগ্রাম ও সৌন্দর্যের মেলবন্ধনে ছাত্রদল ফিরিয়ে আনবে শান্তি, শৃঙ্খলা ও বিশ্বাসের নতুন বাংলাদেশ।”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম