• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:৩০
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:৩০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনে (ওয়াইকো) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়াইকো হলো চীনের উদ্যোগে গঠিত একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা সংস্থা বা জোট; যা মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি নীতির বিপরীতে গঠিত হয়েছে। এই জোটে রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিলসহ মোট ২৯টি দেশ রয়েছে এবং এর সদর দফতর চীনের সাংহাই শহরে অবস্থিত।

এর উল্লিখিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে– উদ্ভাবনের ওপর আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন হ্রাস করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রচার, বিশ্বব্যাপী এআই বিকাশের জন্য উন্মুক্ত, ন্যায্য এবং বৈষম্যহীন পরিবেশকে সমর্থন করা এবং এই নতুন এবং বিবর্তিত প্রযুক্তিটি মানুষের জন্য উপকারী এবং নিরাপদ তা নিশ্চিত করার লক্ষ্যে এআই বিধিমালার অগ্রগতি করা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম