• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চুরি ও অস্ত্র মামলার আসামী রূপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি!

প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ৬:০৯
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ৬:০৯

 

সারাদেশে প্রতিশ্রুতিশীল সৎ, যোগ্য, পরিচ্ছন্ন নেতৃত্বে আসা নেতাদের নিয়ে কমিটি গঠন করার কথা হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা কমিটিতে ঘটেছে ভিন্ন চিত্র। এখানে অস্ত্র মামলায় গ্রেপ্তার ও চুরিসহ একাধিক মামলার আসামী তানভীর আহমেদ রিয়াজকে করা হয়েছে রূপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি।
এতে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ জনগণ ও ভুক্তভোগী ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, প্রকাশ্যে চাঁদাবাজি, জোরপূর্বক অন্যের জমি দখল, সম্পদ লুটসহ জনগণের আতংক সৃষ্টিকারী ব্যক্তি তানভীর আহমেদ রিয়াজ।
তার বিরুদ্ধে রয়েছে রূপসীস্থ সিটি গ্রুপে চুরির মামলা। সেই চুরির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি তানভীর আহমেদ রিয়াজ। আশুলিয়া থেকে অস্ত্রসহ র‌্যাব আটক করে ভাটারা থানায় হস্থান্তর করে। ওই মামলায় দীর্ঘদিন হাজতবাস করে সে। একাধিক মামলার আসামী তানভীর আহমেদ রিয়াজকে রূপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করায় তৃণমূলে সমালোচনার ঝড় বইছে। রিয়াজ তারাবো পৌরসভার রূপসী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় নসরকার দলীয় একটি সুবিধাবাদী চক্রের পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশ ছাত্রলীগের রূপগঞ্জ থানা কমিটিকে কলুষিত করতে লেজুর ভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত থাকা তানভীর আহমেদ রিয়াজ ও তার অনুসারী চক্র পেশীশক্তি ব্যবহার করতে বিতর্কিত ওই ব্যক্তিকে কমিটির শীর্ষ পদ পাইয়ে দেয়। এ নিয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক সমালোচনা চলছে।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ রিয়াজ জানান, অতিতে তার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন সাজানো মামলায় জড়িয়েছে। তাছাড়া চাঁদাবাজির বিষয়টি সঠিক নয়। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পার নেতৃত্বে ছাত্র রাজনীতি করে আসছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম