• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রদল সভাপতি ও সম্পাদকের গাড়িতে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ১০:৩০
আপডেট: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ১০:৩০

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার প্রতিবাদে আজ বুধবার তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্ত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পল্টনে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন সহ শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে ছাত্রদল সভাপতি ও সম্পাদকের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম