শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাপান যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন জাপান যুবদলের রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন রনি, নজরুল ইসলাম রিজভী এবং বাবলু জিয়া মৃধাসহ সংগঠনের পদপ্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এসএম ইমরান হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। পরবর্তীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।
আ/আ












