• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ মর্মে প্রচারিত সংবাদের প্রতিবাদ

প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩ ৭:১২
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩ ৭:১২

 

বিভিন্ন দৈনিক পত্রিকা ও সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সূত্র দিয়ে ‘ভাঙচুর, অগ্নি-সন্ত্রাসের জন্য জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ মর্মে প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব ভিত্তিহীন ও অসত্য বক্তব্য প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।

রোববার (১১ জুন) দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১০ জুন রাজধানী ঢাকায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে ‘ভাঙচুর, অগ্নি-সন্ত্রাসের জন্য জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ মর্মে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ওবায়দুল কাদের জামায়াতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের যে অভিযোগ করেছেন, তার কোনো ভিত্তি নেই। আজ পর্যন্ত তারা তাদের এই ধরনের বক্তব্যের কোনো সত্যতা কোথাও প্রমাণ করতে পারেনি। জামায়াত কখনো অগ্নিসন্ত্রাস করেনি, করার প্রশ্নই আসে না। দেশের জনগণ ওবায়দুল কাদেরের থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করে না। আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কল্পিত ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জনাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম