• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জার্মান বিএনপির আলোচনা সভা

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ৪:০১
আপডেট: সোমবার, ৫ জুন, ২০২৩ ৪:০১

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলের জার্মান শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ ওবারআডে শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি নেতা আমান উল্লাহ, ফিরোজ কোরাইশী, মোজাম্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, কাওসার শামীম, মন্জু সরকার, আনোয়ার হোসেন, নিয়াজ হাবিব, রিয়াদ খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম