• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহ জেলা আ’লীগের সম্মেলন সভাপতি আব্দুল হাই সম্পাদক সাইদুল করিম মিন্টু

প্রকাশ: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ৭:৩০
আপডেট: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ৭:৩০

 

ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপিকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।দুপুরে হেলিকপ্টারযোগে ঝিনাইদহ আসেন সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি ‘র সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’কে সভাপতি ও সাইদুল করিম মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম