• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

টাইগার শ্রফের ওপর হামলার মূল হোতা গ্রেফতার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৪:০৭
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৪:০৭

টাইগার শ্রফের ওপর হামলার মূল হোতা গ্রেফতার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
 
টাইগার শ্রফের ওপর হামলার মূল হোতা গ্রেফতার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
টাইগার শ্রফের ওপর হামলার মূল হোতা গ্রেফতার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় ২২ বছর বয়সি প্রকৌশলী প্রাঞ্জল থাকরালকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার হওয়া ১১তম ব্যক্তি তিনি। শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তে উঠে এসেছে, ঘটনার মূল পরিকল্পনাকারী অনিল পণ্ডিতের নির্দেশে হামলাটি বাস্তবায়ন করেন প্রাঞ্জল। এ ছাড়া ঘটনায় জড়িত এক বন্দুকধারীকে দ্বিতীয় পিস্তল সরবরাহ করেছিলেন তিনি।

পুলিশের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত যুক্তরাষ্ট্রে অবস্থান করে হামলার পরিকল্পনা করেছিলেন। টাইগার শ্রফের ওপর হামলা বাস্তবায়ন, প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থা করা এবং বন্দুকধারীদের অর্থ জোগানোর দায়িত্ব ছিল প্রাঞ্জলের ওপর।

পুলিশের নজরদারি এড়াতে অনিল পণ্ডিত ও প্রাঞ্জল একটি গোপন বার্তা আদান-প্রদানের অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। প্রাঞ্জলের ফোন থেকে উদ্ধার করা কথোপকথন এবং আর্থিক লেনদেন বিশ্লেষণ করে অনিল পণ্ডিতের আন্তর্জাতিক যোগাযোগের নেটওয়ার্ক শনাক্ত করার আশা করছেন তদন্তকারীরা।

কে এই প্রাঞ্জল থাকরাল?

২২ বছর বয়সি প্রাঞ্জল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রিধারী। চলতি বছরের মার্চে তিনি জামিনে মুক্তি পান। এর আগে অনিল পণ্ডিতের নির্দেশে ভারতের পানিপথে এক ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগে কারাগারে ছিলেন তিনি।

জামিনে মুক্তির পরপরই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের ওপর হামলার পরিকল্পনায় অনিল পণ্ডিতের সঙ্গে কাজ শুরু করেন প্রাঞ্জল।

বিদেশে আত্মগোপনে থাকা মামলার প্রধান অভিযুক্ত অনিল পণ্ডিতের কাছে পৌঁছাতে প্রাঞ্জলকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছেন ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা।

রোববার তাকে কিল্লা আদালতের অবকাশকালীন বেঞ্চে হাজির করা হয়। পরে ৩১ অক্টোবর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে ফুটবল খেলা শেষে পুষ্পা নারসি পার্ক বা পুষ্পা নারসি গ্রাউন্ড থেকে বের হওয়ার সময় ৩৬ বছর বয়সি অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অন্তত দুই ব্যক্তি গুলি চালান।

মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যান। পরে তারা আন্ধেরিতে মোটরসাইকেলটি ফেলে রেখে সুরাটে যান এবং সেখান থেকে পুনে-জয়পুর এক্সপ্রেসে ওঠেন। দিল্লি হয়ে নেপালে পালানোর চেষ্টার সময় রাজস্থানের কোটায় তিন সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত এই হামলার দায় স্বীকার করেন।

পুলিশের সূত্রের দাবি, গ্যাংটি প্রথমে অন্য এক প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। তবে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে পরে পরিকল্পনা পরিবর্তন করে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম