• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাজ্যের প্রতিনিধি দল

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৫:০৩
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৫:০৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার প্রসার, কারিগরি দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের দুই প্রতিনিধি।

 

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অ্যাকাডেমিক পরিবেশ, ব্যবহারিক প্রশিক্ষণ ব্যবস্থা ও কারিগরি সুযোগ-সুবিধা ঘুরে দেখেন যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর দক্ষতা তৈরি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্যের প্রতিনিধিদের স্বাগত জানান ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস-চ্যান্সেলর ও অধ্যাপক জোসেফ ডিভাইন এবং বিশ্ববিদ্যালয়টির ডেপুটি হেড অব ডিপার্টমেন্ট ও সহযোগী অধ্যাপক ড. মাথিল্ড রোজ লুইস মেত্রো।

ক্যাম্পাস পরিদর্শনের অংশ হিসেবে তারা ইকো ইনস্টিটিউট অব টেকনোলজির (ইআইটি) ব্যবহারিক প্রশিক্ষণ ল্যাবসহ বিভিন্ন অ্যাকাডেমিক ও কারিগরি সুবিধা পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং বাস্তবমুখী দক্ষতা বিকাশের সুযোগ সম্পর্কে তারা অবহিত হন।

আলোচনায় মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা, পাঠদান ও ব্যবহারিক শিক্ষার মধ্যে সমন্বয় বাড়ানো, প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

 

ঠাকুরগাঁওয়ের মতো উত্তরাঞ্চলের একটি জেলায় উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রেক্ষাপটে এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইকো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক পর্যায়ে অ্যাকাডেমিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরির প্রত্যাশা তাদের।

ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, এ সফর অ্যাকাডেমিক সংলাপ, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অ্যাকাডেমিক সম্পৃক্ততা ও সহযোগিতার সম্ভাবনা অন্বেষণের মূল্যবান সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক শিখন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক অ্যাকাডেমিক সংযোগ এগিয়ে নিতে ইইউএসটি অঙ্গীকারবদ্ধ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম