• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক

প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ২:৪৯
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ২:৪৯

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

তিনি বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। ২৯ অক্টোবর শফিকুল ইসলামের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে।

আজ রবিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে খন্দকার গোলাম ফারুকের নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে হলেন খন্দকার গোলাম ফারুক। ২৯ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এ ছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অপর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম